শিরোনামঃ

জেলা পরিষদে নতুন দায়িত্বে তোফাজ্জল হোসেন, লংগদুতে উচ্ছ্বাস

মোঃ রিয়াজ আহম্মদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তার এ মনোনয়নের খবরে লংগদু উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তোফাজ্জল হোসেন। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার মূল্যায়ন হিসেবেই তার এ মনোনয়নকে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। ইনশাআল্লাহ রাঙামাটি জেলার সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে লংগদু উপজেলার মানুষের স্বার্থ, অধিকার ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে মানুষের পাশে থেকে বিএনপির আদর্শ বাস্তবায়নে আগামীতেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি পার্বত্যাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL