রাঙামাটির দুর্গম বরকল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ বর্ডার গার্ডের ( বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, শুক্রবার (১০ জুলাই) সকালে ছোট হরিনা বিজিবির অধীনস্থ ১২ বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। অভিযানে অংশ নেওয়া ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, তার নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। গত ২৮ জুন পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।
ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা...
গত ২১ জুন আনুমানিক সন্ধ্যার দিকে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় আয়েশা খাতুন (৪৯) নামে এক গৃহবধূকে...
রাঙামাটির বরকল উপজেলায় আয়েশা খাতুন (৪৯) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার...
চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার: কক্সবাজার জেলার চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
চকরিয়ায় বনবিভাগের জায়গায় সড়ক নির্মাণ এলজিইডির
চকরিয়ায় বনবিভাগের জায়গায় সড়ক নির্মাণ এলজিইডির চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপজেলার আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের সংরক্ষিত বনের বুক...
অবৈধ বিদ্যুৎ সংযোগের ‘সিন্ডিকেট’! চকরিয়ায় মিটার রিডার নুর মোহাম্মদের সম্পদের পাহাড়
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সরকারি চাকরি হলেও যেন দুর্নীতির অভিযোগে ঘেরা কক্সবাজারের চকরিয়া বিপিডিবির এক মিটার রিডার। অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া,...
চকরিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় পথচারী নিহত
চকরিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় পথচারী নিহত চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগতির সৌদিয়া বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ গাড়ি...