শিরোনামঃ

<h1>বান্দরবানে অস্ত্রসহ কেএনএফের সদস্য আটক</h1>

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌতোয়াং বম (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, কেএনএ এবং ইউপিডিএফ (মূল) সদস্যরা রুমা ও থানচির বিভিন্ন দুর্গম এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী গত ২৮ জুন থেকে রাঙামাটি সীমান্তসংলগ্ন রুমা-থানচি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। চলমান অভিযানের ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ যৌতোয়াং বমকে আটক করা হয়। অভিযান শেষে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানচি থানায় হস্তান্তর করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী আটক ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের...

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ায় বনবিভাগের জায়গায় সড়ক নির্মাণ এলজিইডির

চকরিয়ায় বনবিভাগের জায়গায় সড়ক নির্মাণ এলজিইডির

অবৈধ বিদ্যুৎ সংযোগের ‘সিন্ডিকেট’! চকরিয়ায় মিটার রিডার নুর মোহাম্মদের সম্পদের পাহাড়

অবৈধ বিদ্যুৎ সংযোগের ‘সিন্ডিকেট’! চকরিয়ায় মিটার রিডার নুর মোহাম্মদের সম্পদের পাহাড়

চকরিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় পথচারী নিহত

চকরিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় পথচারী নিহত