শিরোনামঃ

পাঁচ বছরের জন্য এসপিএম পরিচালনার দায়িত্ব পেল ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পেরতামিনা

বিপিসির সঙ্গে পেরতামিনা ট্রান্স কন্টিনেন্টালের চুক্তি স্বাক্ষর; গভীর সমুদ্রে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহন ব্যবস্থাপনায় বাড়বে সক্ষমতা

মামুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহন ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও গতিশীল করতে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেরতামিনা ট্রান্স কন্টিনেন্টালকে। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে প্রতিষ্ঠানটির পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় আগামী পাঁচ বছর এসপিএম স্থাপনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দায়িত্ব পালন করবে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. মিসেস লিস্টিওয়াতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL