শিরোনামঃ

শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি এনসিপির নেতা, জিয়া রনির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ও গ্রেপ্তারের দাবি

এনসিপি না করে বিএনপি করলে এ সমস্যা হতোনা:রনি

মামুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ও ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি এ কে এম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরে এ ঘটনার প্রতিবাদে জিয়া রনির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীরা ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামিকে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া একজন ছাত্রনেতার হত্যা মামলার আসামিকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ শহীদের আত্মত্যাগ ও গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলমও ছেলের হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত জিয়া রনির এনসিপির মহানগর কমিটিতে পদ পাওয়া এবং তা নিয়ে ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
অভিযুক্তএ কে এম জিয়াউদ্দিন জিয়া রনি বলেন,আমি একজন জুলাই যুদ্ধা। মো. ওয়াসিম আকরাম হত্যা মামলা দুইটি।একটি ৬শজনের পরে আমার নাম এসেছে।আমি কখনো আ.লীগ করিনি।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের একটি অংশ দেখতাম।বেতনভুক্ত কর্মচারী।ব্যাংকের ম্যাধমে বেতন পেতাম।লিটনের সব ব্যবসা চলছে।কোন সমস্যা হচ্ছেনা।আমাকে নিয়ে সমস্যা। তা হলে তাঁর শত শত কর্মচারী ছিলো।তাদেরতো কোন সমস্যা নেই।আসলে এনসিপি না করে বিএনপি করলে এ সমস্যা হতোনা।
মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, জহির উদ্দিন বাবর, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল, আনাছ, রাহুল, শাহীন, বাপ্পী, আল মামুন সাদ্দাম, জুয়েল ও এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL