বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত কমিটিতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান ও নবগঠিত কমিটির আহবায়ক করা হয়েছে রিয়াজ উদ্দিন সিপুকে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করেন।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এর যৌথ সাক্ষরে ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
ঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন— আহবায়ক রিয়াজ উদ্দিন সিপু, যুগ্ন আহবায়ক যথাক্রমে আনোয়ার পারভেজ সোহেল, আবদুল্লাহ আল মামুন, ফরহাদুল ইসলাম, হেলাল উদ্দিন, এখলাস কবির, মোজাহিদুল ইসলাম, বারেকুর রহমান খোকন, সাইমুন ইসলাম, মোহাম্মদ পিয়ারু, সাইফুল ইসলাম। এছাড়াও সম্মানিত তিনজন সদস্য করা হয়েছে তারা হলেন, মোহাম্মদ ফারুখ, ডা: প্রদীপ নাথ ও মোহাম্মদ জামশেদ। কমিটিতে সদস্যরা হলেন যথাক্রমে-শহিদুল ইসলাম শহিদ, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ কাইছার, মোহাম্মদ এহেছান, মো: নাছির উদ্দিন, আফজল আহমদ ডালিম ও মিজানুর রহমান রিমন।