শিরোনামঃ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ুব বাবুল

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল। সোমবার (২২ জুন) রাতে পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ এলাকায় অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮২) মৃত্যুবরণ করলে তার বোন নাহিদা সুলতানা সুস্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রায় ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে কারাগার থেকে পুলিশি প্রহরায় তাকে পটিয়ায় আনা হয়।
রাত ৯টা ৪৫ মিনিটে পটিয়া সদরের আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন আইয়ুব বাবুল। জানাজা শেষে তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তারের পর গত প্রায় ১০ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পটিয়া থানার একাধিক মামলার আসামি হিসেবে আইয়ুব বাবুল বর্তমানে কারাগারে আছেন। মায়ের মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দিয়ে পুলিশি নিরাপত্তায় তাকে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL