শিরোনামঃ

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের নেতা গ্রেফতার

মঈন উদ্দীন বাপ্পী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রমের জড়িত থাকার  অপরাধে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলকে (৩২) গ্রেফতার করেছে। বুধবার (০৭ অক্টোবর) সকালে শহরের রাজবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

এদিকে একই দিন সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে শহরের তবলছড়ি এলাকার  মোঃ ফারুক(৪৮),  স্বর্ণটিলা এলাকার  মোঃ ইলিয়াস রনি (২৮),  মোঃ নাজিম উদ্দিন (২৪), রিজার্ভবাজার এলাকার  জাহেদ (২২), পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো (৫৫), রিজার্ভবাজার এলাকার  মো. তালাশি (৩৫),  স্বর্ণটিলা এলাকার মোঃ আবু তালেব (৩৪), শান্তিনগর এলাকার  মো: হাসান সুজন (৩০), ওয়াপদা কলোনীর মোঃ নিশান (৩১) এবং জেলা সদরের বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাঁশি চাকমাকে  (৩৫) গ্রেফতার করা হয়।

 

উপরোক্ত ২, ৩,৪,৫,৬,৭ নং আসামীদের মাদক কার্বারী হিসাবে এবং ৮,৯,১০,১১ নং আসামীদের  মাদক সেবী হিসাবে গ্রেফতার করা হয়।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন,  গ্রেফতারকৃত ০৮,০৯,১০নং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL