কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে যাওয়াই হচ্ছে বিএনপির কাজ,বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই দেশ স্বধীনের সুচনায় স্বাধীনতার ঘোষনা,সম্মুখসারীতে যুদ্ধে নেতৃত্বে দেয়া হতে শুরু করে খুবই কম সময়ে ক্ষমতায় থেকে বহুদলীয় গনতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা সহ দেশ কে তলাবিহীন ঝুড়ি থেকে উদ্ধার করে একটি স্বয়ংসম্পুর্ন রাষ্ট্র গঠনে অনন্য ভুমিকা রেখেছিলেন।
সেই জিয়ার আদর্শ থেকে দল এবং দলের কোন নেতাকর্মীকে বিচ্যুতি হতে দেয়া যাবেনা।
তিনি বলেন এই দেশের ইতিহাসে যতবারই দেশ
সংকটের মুখোমুখী হয়েছে ততবারই বিএনপি সেই সংকট মোকাবেলা করে দেশ কে এগিয়ে নিয়ে গেছে।
তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন দলকে ব্যবহার করে মাদক,গরু চোরাচালান সহ আইন বিরোধী কাজ করলে দল তার দায়ীত্ব নেবেনা, মন্ত্রী,এমপির নাম ব্যবহার করে খারাপ কাজ করার অধিকার কাওকে দেয়া হয়নি।
তিনি আরো বলেন দলীয় নেতাকর্মীরা ঐক্যেবদ্ধ ছিলো বলেই জাতীয় নির্বাচনে বিজয় হয়েছে,
আগামী স্হানীয় উপজেলা ও ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৃনমুলের নেতাকর্মীদের ঐক্যেবদ্ধ থাকতে হবে হবে।
ঐক্যেবদ্ধ বিএনপির রাজনৈতিক কৌশলের কাছে অন্যদল কিছুই না।
তিনি ৩১ মে রবিবার বিকেলে রামু উপজেলা বিএনপির উদ্যেগে স্হানীয় বাকখালী মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োচিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে একথাবলেন।
উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে সদস্যসচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আকতারুল আলম,উপজেলা বিএনপির যুগ্ন াহবায়ক ফোরকান আহমদ,শেখ আবদুল্রাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবেক সহসভাপতি শহিদুল্লাহ সিকদার, সাবেক সাধারন সম্পাদক মোস্তফা জামান শাহীন,মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক আবুল কাসেম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আবদুল্লাহ আল মামুন,বিএনপি নেতা এস,এম,ফরিদুল আলম,লিয়াকত আলী খান, গোলাম কবির সওঃ,আবদুর রহিম,ফয়সাল কাদের, আবদুল আলিম,ছৈয়দ আলম,মহিব্বুল্লাহ, মুসলেহ উদ্দীন,ডাঃ ইব্রাহীম বাবুল,শাহনুর উদ্দীন বাবু, জয়নাল আবেদীন, উপজেলা যুবদল সভাপতি জহির আলম সদস্য সচিব তৌহিদুল ইসলাম,শ্রমিক দল সভাপতি জাহিদুল আলম, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ।