শিরোনামঃ

প্রতিবন্ধী শিক্ষার্থীকে অনুদান ও শিক্ষা উপকরণ দিয়ে পঞ্চমুখ লোহাগাড়ার ইউএনও বায়েজিদ বিন আকন্দ

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দেলোয়ার হোসেন রশিদী
ছবি: দেলোয়ার হোসেন রশিদী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কালোয়ার পাড়ার শারীরিক প্রতিবন্ধী ও এসএসসি পরীক্ষার্থী ফারহানা আক্তার সিফার পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বায়েজিদ বিন আকন্দ।
শনিবার (২৩ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে ফারহানা আক্তার সিফাকে ১০ হাজার টাকার অনুদানের চেক ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এ সময় ইউএনও মোহাম্মদ বায়েজিদ বিন আকন্দ সিফার পড়ালেখা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রশাসন সবসময় থাকবে।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। তিনি সিফার খোঁজখবর নেন এবং তার শিক্ষাজীবন এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সি ইউ মোহাম্মদ ফয়সালসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সহকারীরা।
স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফারহানা আক্তার সিফা অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মতো একজন সংগ্রামী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসন যে মানবিকতার পরিচয় দিয়েছে তা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL