শিরোনামঃ

অর্থনীতিতে বড় উল্লম্ফন, আয় ৩ হাজার ডলার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা মার্কিন ডলারের হিসাবে ৩ হাজার ২০ ডলার। সোমবার (১০ জুন) প্রকাশিত এ হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতেও ইতিবাচক ধারা দেখা গেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। অর্থনীতির সামগ্রিক আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি অর্থবছরে প্রচলিত বাজার মূল্যে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। আগের অর্থবছরে অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ...