শিরোনামঃ

র‍্যাবের অভিযানে ২২,৬৪২ লিটার তেল জব্দ

নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনুমোদনবিহীন বিএসটিআই লেবেল ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। অভিযানে একটি গুদাম থেকে ১,০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬০ হাজার টাকা জরিমানা করেছে। র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড়, নাসিরাবাদ এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে রেখেছে। এসব তেল বাজারে সরবরাহ না করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ রাখা হচ্ছিল। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের লেবেল ব্যবহার করে এসব পণ্য বাজারজাত করারও চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা...