দেশে টেকসই শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা) নীতিতে কাজ করছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি খাটাতে চান যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। সেই নিরাপত্তা নিয়ে যদি সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও এগিয়ে আসবেন না।’ মন্ত্রী আরও বলেন, সিইআইজেডসহ দেশের সবকটি অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আজ এখানে যে বিনিয়োগের সূচনা হলো, তা ২০৩৪ সালের মধ্যে আমাদের...
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা শাখাসমূহের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সরকারি সব নিয়ম-কানুন মেনে বহির্গমন ছাড়পত্র নিয়ে সৌদি আরবে গিয়েও শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছেন ৭০ জন বাংলাদেশি প্রবাসী কর্মী।...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়। নিজ বোট রক্ষার্থে ৩৬ দিন ভাসমান থাকা ফিশিং (ড্যানিস) বোটসহ শ্রীলঙ্কার দু'জেলেকে উদ্ধার...

নোয়াজিষপুরের নাজমুলের আকাশছোঁয়া স্বপ্ন রাউজানের প্রত্যন্ত জনপদ থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে, গণিতের নতুন দিগন্তে যাত্রা

স্বপ্ন যদি হয় বড়, আর সেই স্বপ্ন পূরণে থাকে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম—তবে সাফল্যের দুয়ার একদিন খুলবেই। তারই এক উজ্জ্বল...

রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে সন্তান লালনে ইসলামী নৈতিকতা গড়ে তোলার আহ্বান

“রাসুলুল্লাহ (সা.)-এর জীবন-দর্শন এবং সুফিয়ায়ে কেরামের শিক্ষার আলোকে সন্তানদের লালনপালন করা হলে তারা পরিপূর্ণ ইসলামী নৈতিকতায় বেড়ে উঠবে।” এ কথা...

১৩ দিন পর রাঙামাটি- বান্দরবান সড়কে যান চলাচল শুরু

টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি-বান্দরবান সড়কে শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।...

সীতাকুণ্ড-সন্দ্বীপে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ‘সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার সকল শাখা কমিটির অংশগ্রহণে...

রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে তুমুল জল্পনা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। তাঁর সম্ভাব্য পদত্যাগ, যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষার সফর,...