চট্টগ্রাম নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে নগরীর পাচলাইশ এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনাকালে মেয়র নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয় এবং পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা হয়। অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি বলেন, নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। কেউ উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মেয়র। মেয়র আরও বলেন, নগরবাসীর স্বার্থে সিটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সতর্কীকরণ জনস্বার্থে সাংগঠনিক প্রতিবাদ- পাহাড়তলী সাগরিকা বেসিক শিল্পাঞ্চল জাতীয়তাবাদী শ্রমিক দল নামক কোনো সংগঠন নাই। অত্র...