শিরোনামঃ

রাঙামাটিতে মায়ের দায়ের কোপে সন্তানের মৃত্যু, মা-বাবা আটক

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার মির্জার টিলায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম (২৩) নামে এক সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাঙামাটি পৌরসভার তবলছড়ি এলাকার আসাববস্তি মির্জার টিলায় এ ঘটনা ঘটে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নিহতের মা রেখা বেগম ও বাবা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার মা রেখা বেগম দা দিয়ে তাকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন অটোরিকশা ( সিএনজিচালিত) । সাকিবুল নিয়মিত নেশা করতেন এবং বাবার ওপরও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মারামারির মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে।

ওসি মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL