শিরোনামঃ

বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটির কমিটি গঠন  সভাপতি ডা. শহীদ সাধারণ সম্পাদক রফিক খান

এম জাবেদ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম জাবেদ হোসাইন
ছবি: এম জাবেদ হোসাইন

ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মেসার্স মা ফার্মেসী এর স্বাধীকার ডা. শহীদ ও সাধারণ সম্পাদক হয়েছেন রফিক এন্টারপ্রাইজ এর রফিক খান।

শনিবার (২৫ জুলাই)  সন্ধ্যায় বড়তাকিয়া জিয়া স্মৃতি সংসদে উপদেষ্টা পরিষদের এক সাধারণ সভায় আগামী (১) বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়। 

উক্ত সভায় ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুজ্জামান এর সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রহিম বাবলু সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, যুগ্ম আহবায়ক আরিফ মাঈন উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক আসলাম খান, যুবদল নেতা নাজিম উদ্দিন,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর মির্জা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাজ উদ্দিন, বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সদস্য সচিব শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা, সামিম,মাসুম,মিনহাজ সহ বড়তাকিয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে  ডা. রেজাউল করিম, হক সাব, ফারুক,সরওয়ার উদ্দিন জনি, ফারুক, ফরিদ, মীর হোসেন, ডা. সাখাওয়াত, জাবেদ প্রমুখ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL