শিরোনামঃ

মীরসরাইয়ে ট্রান্সফরমার চুরি

এম জাবেদ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম জাবেদ হোসাইন
ছবি: এম জাবেদ হোসাইন

মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব খৈয়াছড়া গ্রামের তাজু ফকির পাড়ার উত্তর পাশে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী জানায়, ট্রান্সফরমার চুরি হওয়ায় এই এরিয়ায় প্রায় ১১০ পরিবার অন্ধকারে রয়েছে। এ বিষয়টি মীরসরাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে অবগত করা হয়েছে। 

বিশস্ত সূত্র জানায়, এ উপজেলায় বিভিন্ন স্থানে কদিন পর পরেই ট্রান্সফরমার চুরি হচ্ছে।  এ চুরি রোধে প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় গ্রামবাসী।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL