শিরোনামঃ

খাগড়াছড়িতে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জুস উদ্ধার করেছে খাগড়াছড়ির ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

শনিবার (২৬ জুলাই) বিকালে মাটিরাঙ্গা জোনের একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই মধ্যরাতে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ভারতীয় পণ্য ৭ হাজার পাঁচশত আমুল জুস আটক করা হয়েছে।

সেনাবাহিনী আরো জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫শ পিস ভারতীয় জুস আটক করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL