খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগর এলাকায় দিনদুপুরে পেলুডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়াই প্রকাশ্যে পাহাড় কাটার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দিনের বেলায় উত্তর রশিকনগর এলাকায় পেলুডার দিয়ে পাহাড় কাটার খবর ছড়িয়ে পড়ে। পরে বিকেলে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার চিহ্ন ও মাটি সরানোর আলামত দেখা যায়। তবে সেখানে পেলুডার বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোকালয়ের কাছাকাছি এভাবে পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে। তাঁদের প্রশ্ন, প্রশাসনের নজরদারির মধ্যেই কীভাবে দিনের বেলায় ভারী যন্ত্র দিয়ে পাহাড় কাটা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর রশিকনগর এলাকায় সোলেমান নামের এক ব্যক্তি পাহাড় কাটছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি দল পাঠায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা সরে যান বলে জানা গেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত...
খাগড়াছড়ির সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় চোরাচালানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে শাড়িভর্তি সাতটি বস্তা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। পরে ওই বস্তা থেকে...
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো একক জনগোষ্ঠীর নয়, এ পরিষদ জেলার সব মানুষের—এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। তিনি...
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাজ করবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির শিক্ষার্থীরা। হাতে লাল কার্ড তুলে মাদক ও...

জঙ্গলে যা মেলে, তা-ই তার বাজার

ভোরের আলো তখনো পাহাড়ের গায়ে এসে পৌঁছায়নি। চারপাশে নেমে আছে নীরবতা। সেই নীরবতা ভেঙে কাঁধে বাঁশের তৈরি প্রঙই (স্থানীয় ভাষায়...

মেধার স্বীকৃতি পেল ক্যান্টনমেন্টের ১১৭ শিক্ষার্থী

মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। জিপিএ-৫ ও...

মোরগের ডাক শুনে চমকে উঠবেন, কণ্ঠটা জীবনের

ভোরের নীরবতা ভেঙে হঠাৎ ভেসে এলো মোরগের ডাক। একটু পরেই শোনা গেল কুকুরের ঘেউ ঘেউ। শব্দ এতটাই জীবন্ত যে, আশপাশে...

মানিকছড়িতে অপুষ্টি মোকাবিলায় অবহিতকরণ সভা

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অপুষ্টি মোকাবিলা এবং স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির মানিকছড়িতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় আগের কমিটি বিলুপ্ত...