শিরোনামঃ

শিশু অধিকার দিবসে খাগড়াছড়িতে আলোচনা সভা

মামুন:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘শিশুরাই দেশের ভবিষ্যৎ।’ শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। তাদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL