শিরোনামঃ

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীন বরণ

মামুন:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

‘নারী শিক্ষা, উন্নত জাতি—এই প্রত্যয় আমাদের অগ্রযাত্রার শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

 

কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে নবীন শিক্ষার্থীদের এ নতুন অধ্যায় ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে নিজেদের আলোকিত করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্যও তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে তাদের বরণ করে নেন।

 

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL