শিরোনামঃ

কমছে নদীর পানি; উন্নতি হচ্ছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গী নদীর পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ছোট মেরুং বাজারসহ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা দোকানপাট ও বসতঘর পরিষ্কারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ।

তবে এখনো দীঘিনালা উপজেলার ছোট মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দি রয়েছে। মাইনী নদীর তীরবর্তী নিচু এলাকা হওয়ায় সেখানকার পানি ধীরগতিতে নামছে।

বন্যাকবলিত আড়াই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে সাংসদ আব্দুল ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে। অন্যদিকে, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া, বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জামায়াতও।

ভারী বৃষ্টিপাত না হলে বিকেলে স্বাভাবিক হবে দীঘিনালা-লংগদু সড়ক যোগাযোগ। নেমে যাবে গ্রামীন সড়কের পানি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL