শিরোনামঃ

আলীকদমে হামের প্রাদুর্ভাব আক্রান্ত ৬ শিশু

মোহাম্মদ ইলিয়াছ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত ছয়জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু।

আলীকদম স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুর্গম কুরুকপাতা এলাকায় চারজন এবং উপজেলা সদরে দুজন রোগীর সন্ধান পাওয়া গেছে।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে চিকিৎসার জন্য একটি মেডিকেল দল পাঠানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, আক্রান্ত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্গম কুরুকপাতা এলাকায়ও একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে, যাতে দ্রুত চিকিৎসা ও সেবা নিশ্চিত করা যায়।

এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে এলাকাবাসীকে সচেতন থাকার এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL