শিরোনামঃ

উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ, কঠোর বিচারের দাবি

মুসলিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মুসলিম উদ্দিন
ছবি: মুসলিম উদ্দিন

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও কঠোর বিচারের দাবিতে কক্সবাজারের উখিয়াতে অনুষ্ঠিত হয়েছে "ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ" শীর্ষক প্রতিবাদ সমাবেশ।

শুক্রবার উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট–এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় তরুণ সমাজ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অংশগ্রহণকারীরা নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণ শুধু একটি ফৌজদারি অপরাধ নয়; এটি মানবতা, নৈতিকতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্য আঘাত। দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হবে না। সমাবেশে বক্তারা আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষকে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা "ধর্ষকের বিচার চাই", "নারীর নিরাপত্তা নিশ্চিত করো", "অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজ ঐক্যবদ্ধ" এমন নানা স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। এসময় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL