সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টিকাদান কার্যক্রম কর্মসূচী উদ্বোধন করেন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, মেডিকেল অফিসার ডা: মিসকাত উদ্দিন মাহি, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা এমটিইপিআই পলাশ সুশীলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশু বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন- সারা দেশের মতো চকরিয়াতে ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু করা হয়েছে। প্রতিটি শিশুকে ১ডোজ করে হাম-রুবেলা রোগের প্রতিরোধক টিকা নিশ্চিত করে শিশুদের সুরক্ষিত রাখতে বর্তমান সরকার এই কার্যক্রম শুরু করেছেন। উপজেলা জুড়ে ৪৩৫টি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৯৩২ শিশুকে টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।