শিরোনামঃ

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১০০ জনকে এবং বিভিন্ন অপরাধে ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এ সময় ৪৫ হাজার ১২৬ পিস ইয়াবা, ৪১ লিটার চোলাই মদ, ২৭ কেজি ৯০৩ গ্রাম গাঁজা, ১২০ বোতল বিদেশি মদ ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০০ জনের মধ্যে ২৮ জন মাদককারবারি, দুজন মাদক বহনকারী এবং ৯৮ জন মাদকসেবী। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত ও অন্যান্য মামলাও রয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ অভিযানে ২৭টি মাদক মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে নিয়মিত মামলায় ১০৮ জন, আগের মামলায় ৪৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, ১৫১ ধারাসহ অন্যান্য ধারায় ৬০ জন, পরোয়ানামূলে ১২২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL