শিরোনামঃ

ইপিজেড এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর পরিচালনার অভিযোগে মো. ওসমান গনিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুয়া খেলা ও বিভিন্ন অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের আকমল আলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ওসমান গনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তিনি নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় বসবাস করতেন।

ইপিজেড থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান গনির বিরুদ্ধে জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে ওই থানায় আগে থেকেই দুটি মামলা ছিল। ২০২৫ সালে এবং চলতি বছরে জুয়া আইন, ১৮৬৭-এর বিভিন্ন ধারায় মামলা দুটি করা হয়।

সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) জুয়া খেলা, জুয়ার আসর পরিচালনা ও অপরাধে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ইপিজেড থানায় তার বিরুদ্ধে মামলার সংখ্যা তিন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ওসমান গনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে তাকে অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL