শিরোনামঃ

কোতোয়ালী এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক :
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নূরুল ইসলামের ছেলে। বর্তমানে তার ঠিকানা চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায়।

 

কোতোয়ালী থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের স্বার্থে বিস্তারিত পরে জানাবেন বলেছেন।

 

গতকাল শনিবার সকালে কোতোয়ালী থানার পেছনে সতীশ বাবু লেইনে চলন্ত একটি রিকশাকে থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীর টাকা,মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ সেকেন্ডের ভিডিওটি একই দিন দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ভিডিওতে দেখা যায়- জিন্স প্যান্ট পরা এবং কালো প্যান্ট, ফুলহাতা শার্ট, ও সাদা টি-শার্ট পরা দুই যুবক ছুরি নিয়ে দুইদিক থেকে এক রিকশা আরোহীর পকেট থেকে জোরপূর্বক টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিচ্ছে। এক পর্যায়ে ঘটনার শিকার হওয়া ব্যক্তি প্রাণভয়ে ‘দিচ্ছি দিচ্ছি’বলতেও শোনা যায়। এ সময় রিকশাচালক অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL