শিরোনামঃ

বাঘাইছড়িতে বড় হুজুর কেবলা (রহঃ) এর ২৬ তম ওফাত বার্ষিকী স্মরণে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি, (রাঙামাটি)প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক, সফল ধর্ম প্রচারক,রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হযরত শাহ্ সৈয়দ আল্লামা নূর মোহাম্মদ (রহঃ) প্রকাশ- মারিশ্যা বটতলী বড় হুজুর কেবলা'র ২৬ তম ওফাত বার্ষিকী ওরছ মোবারক স্মরণে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


 

শনিবার সারা দিন বিভিন্ন কর্মসূচি ও বাদ মাগরিব থেকে বটতলী দরবার শরীফের সার্বিক তত্ত্বাবধানে এবং আন-নূর যুব কমিটি বাংলাদেশ এর সৌজন্যে বটতলী মোহাম্মদীয়া হাফেজীয়া মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।


 

মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নূর।


 

মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজাসহ  রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন।


 

মাহফিলে হযরত বড় হুজুর কেবলা (রহঃ) এর আধ্যাত্মিক জীবন, দ্বীন প্রচারে তাঁর অবদান ও মানবসেবার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ওলামায়ে কেরামগণ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


 

পুরো মাহফিল প্রাঙ্গণকে ফুল, বেলুন ও তোরণ দিয়ে মনোরমভাবে সাজানো হয়। আশেকদের উপস্থিতিতে মাহফিলস্থল এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL