শিরোনামঃ

ডেঙ্গু সচেতনতা তৈরি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা নিয়ে রাঙামাটিতে স্কুল ভিত্তিক সচেতনতা

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যালয় ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা তৈরি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার কাজ অত্যন্ত কার্যকর। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অব্যহত রয়েছে 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় ও স্কুল হেলথ ক্লিনিকের পক্ষ থেকে জেলার শাহ  প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বিদ্যালয়ের  প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশে ছাত্রছাত্রীদের ডেঙ্গু রোগের লক্ষণ, সংক্রমণ পদ্ধতি এবং প্রতিকার সম্পর্কে ধারণা দেওয়া সহ পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান: বিদ্যালয়ের খেলার মাঠ, বাগান, ছাদ এবং ভবনের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে যেন কোথাও পানি জমে না থাকে।

প্রজননস্থল ধ্বংস করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার বা কৌটায় জমে থাকা জমানো পানি ফেলে দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে।
 শিক্ষার্থীদের পুরো হাতা শার্ট ও লম্বা প্যান্ট পরে বিদ্যালয়ে আসা। নিজ ঘরবাড়ি ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে জমে থাকা পানির উৎস পরিষ্কার রাখতে পরিবার ও বন্ধুদের উৎসাহিত করার জন্য বলা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL