শিরোনামঃ

মানিকছড়িতে চার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জেলা ছাত্রদলের মতবিনিময়

মো. আকতার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নির্দেশনায় মানিকছড়ি উপজেলার চার ইউনিয়ন—মানিকছড়ি সদর, তিনটহরী, বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পৃথক দুটি স্থানে অনুষ্ঠিত এসব সভায় জেলা ছাত্রদলের সমন্বয়ক টিমের নেতৃবৃন্দ অংশ নেন। মানিকছড়ি সদর ও তিনটহরী ইউনিয়ন ছাত্রদলের সভাটি উপজেলা টাউনহলে এবং বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের সভাটি উপজেলার ছদুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা টাউনহলে অনুষ্ঠিত সভায় মানিকছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে এবং তিনটহরী ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের হোসেন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়ক আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সমন্বয়ক মো. রফিক।

অন্যদিকে ছদুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বাটনাতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি ছিলেন মো. রফিক, যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাঈন উদ্দিন এবং বাটনাতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অংগ্য মারমা।

সভাগুলোতে বক্তারা বলেন, তৃণমূলই একটি রাজনৈতিক সংগঠনের মূল শক্তি। সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়মিত পরিচালনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তাদের পাশে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক দুর্বলতা দূর করার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ছাত্রদল গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় চার ইউনিয়নের তৃণমূল পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক সমস্যা, চলমান কার্যক্রম ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে মানিকছড়ি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশ্রাফ খান শান্ত, তিনটহরী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব হাসান, সাবেক যুগ্ম সম্পাদক রুহুল আমিন রিজবী, ইউনিয়ন ছাত্রদল নেতা আমির খান ও আরিফ হোসেন, বাটনাতলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদল নেতা মো. রাসেল, মো. মাহবুব, ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শাহজাহান, মো. সাইফুল ইসলাম, মো. ইউনুস ও মো. রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় মানিকছড়ি সদর, তিনটহরী, বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL