শিরোনামঃ

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মো.আকতার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

"চারপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকি" এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ পরিছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি উপজেলা অডিটেরিয়ামে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২৬' কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ আয়োজন করে। ভিডিও কনফারেন্সে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে উপজেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলে। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজিক সংগঠন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিডি ক্লিন ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL