শিরোনামঃ

সাজেকে জয় বাংলা স্লােগান দেওয়ায় ৬ পর্যটক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে জয় বাংলা স্লোগান  দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাঙামাটির বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কর্টযোগে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় উক্ত ৬ পর্যটক হঠাৎ করে জয় বাংলাসহ আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন।

 

পর্যটকদের এই উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বাঘাইহাট বাজারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চরম জনঅসন্তোষের সৃষ্টি হয়। খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ পর্যটককে আটক করে।

 

আটককৃত পর্যটকরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার জেলার  মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪),  ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩),

হারুন ইসলাম তুষার (২৬),রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালী জেলার মোঃ সাইফুল ইসলাম (২৭)।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ৬ পর্যটক বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

 

এ বিষয়ে সাজেক থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL