শিরোনামঃ

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আয়াতুল ইসলাম (১২) নামে কিশোর মারা গেছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চরনদ্বীপ এলাকা এ ঘটনা ঘটেছে। 

 

পুকুরে ডুবে মারা যাওয়া আয়াতুল ইসলাম উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব জৈষ্ঠ্যপুরা গুচ্ছ গ্রামের ওমান প্রবাসী মমতাজ আলীর ছেলে। সে জৈষ্ঠ্যপুরা ফতেয়ারখীল এবতাদীয়া মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী। 

 

নিহতের স্বজন সাইফুদ্দিন সও: বলেন,শনিবারসকালে তাহান নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে বা পানিতে নামার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা চৌধুরী বলেন, দুপুর ১টা বিশ মিনিটে আয়াতুল ইসলাম নামের পুকুরে ডুবা একজনকে নিয়ে আসে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।


 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অসাবধানতা বশত ছেলেটি পুকুরে ডুবে মারা যায়। সে সাতাঁর জানত না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL