শিরোনামঃ

অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়-আজিজুল হক

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান শিক্ষকদের প্রতি আহবান করে বলেছেন, অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়, শিক্ষার মান নির্ণয় করা যায় ভাল রেজান্টের মাধ্যমে। তাই সু শিক্ষাই শিক্ষিত হয়ে ভাল মানের শিক্ষার্থী গড়ে তোলতে পারলে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  সকালে শাকপুরা পাইলট প্রবত্তর্ক কন্যা বিদ্যাপীঠ আয়োজিত নজরুলবর্ষ ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি পেয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু চন্দ্র চৌধুরী। 
বিশেষ অতিথি ছিলেন, হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরোয়ার আলমগীর,বিএনপি নেতা হাজি আবুল বশর,দক্ষিনজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, দক্ষিণজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মতিউর রহমান রাসেল,দক্ষিনজেলা যুবদলের সহ- কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো:  খোরশেদ, ওমর বিন শফি প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL