চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু বিক্রয় কেন্দ্র স্থাপন ও সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলায় ফরিদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার কধুরখীলের গুইলতাখালী ব্রীজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
ফরিদ মিয়া পশ্চিম কধুরখীল এলাকার এজলাস মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, কালুরঘাট টু ভাণ্ডালজুড়ি সড়কের গুইলদ্যাখালী ব্রিজ এলাকায় সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলে বালি বিক্রয় কেন্দ্র স্থাপন করেছেন। তাকে কালভার্ট হতে ১ কি.মি. এর মধ্যে বালুর সেলিং সেন্টার স্থাপন ও সরকারি রাস্তার নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(সংশোধন) সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।