বোয়ালখালীতে পশ্চিম শাকপুরা গ্রামে পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে শিবু দাশ(৩০) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় (১০ সেপ্টেম্বর) আহত শিবু দাশ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার পশ্চিম শাকপুরা ৪নং ওয়ার্ডের বিরেন্দ্র মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন,উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের বিরেন্দ্র মাষ্টারের বাড়ীর বাদল দাশের স্ত্রী রত্না দাশ(৪৫), বিপ্লব দাশের স্ত্রী রুমা দাশ (৪২), বিপ্লব দাশের ছেলে সাগর দাশ(২৪), বিরেন্দ্র দাশের ছেলে কেশব দাশ(৪২)।
অভিযোগ সূত্রে জানা গেছে,বিগত দেড় মাস পূর্বে রত্না দাশ প্রয়োজনে শিবু দাশের কাছ থেকে ৭ হাজার টাকা ধার নিয়। ধার দেওয়া টাকা ফেরত চাইলে সে নানা রকম অজুহাত দেখিয়ে টাকা না দিয়ে ঘুরাঘুরি করে। গত ৯ সেপ্টেম্বর রাতে টাকা দেওয়ার কথা বলে রত্না দাশ তার ঘরে শিবুকে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর টাকা না দিয়ে উল্টো ঝগড়া শুরু করে, এক পর্যায়ে রুমা দাশ বটকি দা দিয়ে হত্যার উদেশ্যে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।