ওমানপ্রবাসী বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও রেমিট্যান্সযোদ্ধা এইচ এম সাদ্দামের সংবর্ধনা সভা ৭ অক্টোবর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন,
“সাদ্দামের মতো মানবিক সহযোদ্ধারাই আগামীর বাংলাদেশ। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিটি সদস্যই অনুপম চরিত্রের অধিকারী। যার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সাদ্দাম”
একজন প্রবাসীর ঘামের বিনিময়ে একটি পরিবারের হাসি ফুটে!
সংবর্ধনা সভায় অনুভূতি প্রকাশ করে এইচ এম সাদ্দাম বলেন,
“আজকের এই সংবর্ধনা আমার জীবনের পরম প্রাপ্তি। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না হলে আমি সাদ্দাম এতগুলো ভালো কাজের সাক্ষী হতে পারতাম না। যারা বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কর্মী হতে পেরেছেন, তারাই সৌভাগ্যবান; তারাই আদর্শ নাগরিক।”
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারী আমানুল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবদুর ছবুর কোম্পানি।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এরসাদুল হক সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সফিউল আলম খোকন এবং বিশিষ্ট সংগঠক এম এইচ আর হারুন।আহমদ কবির প্রমুখ।
ফটো ক্যাপশন
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এইচ এম সাদ্দাম এর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।