শিরোনামঃ

দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

ফয়সাল চৌধুরী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পাঁচ দশক ধরে বেদখল হতে হতে আইলে রুপান্তরিত হওয়া একটি সরকারি রাস্তা উদ্ধার করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে চন্দনাইশ উপজেলা ও দোহাজারী ভূমি অফিস এবং দোহাজারী পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার যায়গা পরিমাপ করে প্রাথমিকভাবে ৩৯ শতক যায়গা পুনরুদ্ধার করে কংক্রিটের খুঁটি স্থাপন করে সীমানা নির্ধারণ করা হয়।

জানা যায়, ব্রিটিশ শাসনামলে নির্মিত ২৫ ফুট চওড়া জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বেদখল হতে হতে আইলে রূপান্তরিত হয়েছে। দোহাজারী রেলওয়ে ষ্টেশন থেকে বড়ুয়াপাড়া, সাতছড়ি, ময়নার বাপের পাহাড় হয়ে হিমছড়ি পর্যন্ত দোহাজারী পৌরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের উত্তর-দক্ষিণের সীমানা নির্ধারণী সড়কটি স্থানীয়দের কাছে 'মোটর রাস্তা' হিসেবে পরিচিত। ১৯৪০ সালে ব্রিটিশ ও জাপানের মধ্যে সংঘটিত দেশ দখলের যুদ্ধে ব্রিটিশ সৈণ্যগণ নিরাপত্তা জনিত কারনে জনবহুল এলাকা এড়িয়ে কমসংখ্যক মানুষ চলাফেরা করেন এমন এলাকায় ক্যাম্প স্থাপনের পরিকল্পনা করেন। তারই প্রেক্ষিতে দোহাজারী রেলওয়ে ষ্টেশন থেকে আঁকাবাঁকা পথ বেয়ে হিমছড়ি এলাকায় গহীন পাহাড়ে ক্যাম্প স্থাপন করেন তারা। যুদ্ধকালীন সময়ে ওই ক্যাম্পে অবস্থান করে ব্রিটিশ সৈণ্যরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেন। ব্রিটিশ সৈণ্যদের যুদ্ধাস্ত্র, রসদসহ প্রয়োজনীয় মালামাল ওই ক্যাম্পে আনা-নেওয়ার জন্য দোহাজারী রেলওয়ে ষ্টেশন থেকে হিমছড়ি পর্যন্ত ২৫ ফুট চওড়া এবং প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ করা হয়। সাতছড়ি খালের ওপর একটি কংক্রিটের সেতুও নির্মাণ করা হয়। 

যুদ্ধকালীন সময়ে সড়কটি দিয়ে ব্রিটিশ সৈণ্যদের যুদ্ধযানের পাশাপাশি রসদবাহী বড় বড় ট্রাক চলাচল করলেও যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর ক্যাম্পটি পরিত্যক্ত হয়ে যায়। এরপর 'মোটর রাস্তা' দিয়ে সৈণ্যদের চলাচল বন্ধ হয়ে গেলেও এলাকার লোকজন চলাচল করার পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনা-নেওয়ার জন্য সড়কটি ব্যবহার করতেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL