চন্দনাইশ উপজেলার পশ্চিম বরমা সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় হাজারও ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার অবসান হলো । শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হলো ১৭ এপ্রিল শুক্রবার রাতে । টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে হাজার দর্শকের উৎসবের আমেজ ।
নানান আয়োজনের মধ্য দিয়ে যাকজমাগ উৎসব মৌকর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও দক্ষিণ জেলা বিএনপি নেতা জনাব মো. সাজ্জাদ হোসেন সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর (প্রোপাইটর, এ বি ব্রিকস) মালিক জনাব মো.সোলাইমান কোম্পানি'র উদ্বোধনে দ্বিতীয়বারের এই জমকালো ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর (প্রোপাইটর, শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজ) জনাব মো. জাকির হোসেন ।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব ও শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক আ. ক. ম মোজাম্মেল হক ও শহিদ খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির ।
আকর্ষণীয় খেলায় মাষ্টার মামুন এর সঞ্চালনায় কমিটির অন্যতম সদস্য ইসকান্দার, শাকিল , ইফসান, তাইবিন,সহ সকল সদস্য বিন্দু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। গতবারের সফলতার ধারাবাহিকতায় এবারও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে একটি সুশৃঙ্খল ও রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।
সাতঘাটিয়া পুকুর পাড় চত্বরে আয়োজিত এই ফুটবল লড়াই দেখতে চন্দনাইশ ও আশেপাশের এলাকার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
‘রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২৬’-এর গ্র্যান্ড ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন
মধ্যম বরকল ফুটবল একাদশ, বনাম হযরত বেলায়ত আলী শাহ ফুটবল একাদশ, নির্দিষ্ট খেলার টাইম শেষ হয়ে গেলে গোল না হওয়ার টেবাকারে অংশগ্রহণ করে জয়লাভ করে হযরত বেলায়ত আলী শাহ ফুটবল একাদশ, পরে অতিথিদের হাত থেকে সম্মাননা ও প্রাইস মানি সহ সকল পুরস্কার তুলে দেন।