শিরোনামঃ

চন্দনাইশে বিশ্ব পুকুরের বলি খেলা চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলি

ফয়সাল চৌধুরী চন্দনাইশ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


​শুভ নববর্ষ উপলক্ষ্যে চন্দনাইশে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও রাজনীতিক ও চন্দনাইশের কৃতিসন্তান মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর প্রতিষ্ঠিত বিশ্ব পুকুরের বলি খেলার প্রায় ৯০ বছরের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার তারিকুল ইসলাম জীবন বলি।

​১৩ এপ্রিল বিকালে বরমা ইউনিয়নে পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর আয়োজনে বিকেলে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বলি খেলা অনুষ্ঠিত হয়। এতে ছোট, মাঝারি ও বড়দের মধ্যে বলি খেলায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

​বোরহান উদ্দিনের সভাপতিত্বে বলি খেলায় অতিথি ছিলেন সমাজসেবক আবু তাহের, বিএনপি নেতা মো. সাদেক, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, সমাজসেবক গিয়াস উদ্দিন, হাজী ফেরদৌস আলম, প্রবাসী আনোয়ার, ফরিদসহ বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL