ককসবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিপদগামী যুব ও ছাত্রদের মাদকের করালগ্রাস থেকে ফিরিয়ে আনতে পুর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ৫ জুন) দুপুরে জুমার নামাজ
শেষে কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া বাইতুন নূর জামে মসজিদে উপস্থিত মুসল্লী ও স্খানীয়দের উপস্থিতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয এবং কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন,বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন কোম্পানি।
উদ্বোধনী অংশে উপস্থিত ছিলেন পুর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ ইদ্রিস,পুর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সাংবাদিক এস. এম হুমায়ুন কবির, সহ-সভাপতি সাংবাদিক আবু তালেব সিকদার, সহ-সভাপতি শামসুল আলম শাহীন, অর্থ সম্পাদক সাইদুজ্জামান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল হাকিম হিরো, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন সাইদী প্রমূখ।
সভায় বক্তারা বলেন,যুব সমাজ ফিরে এসো বাবারা। মাদক ও জুয়া হারাম কাজ। প্রধানমন্ত্রীও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দেশ ও দশকে বাচাঁতে মাদককে না বলা ছাড়া কোন উপায় নেই। তাই মাদক কারবারী ও সেবনকারীরা এ সব বন্ধ করো।
তারা আরো বলেন এ দুই উপজেলায় এই প্রথম রামু ও নাইক্ষ্যংছড়ির সবমতের ও সব সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা মতভেদ ভূলে গিয়ে সমাজ উন্নয়নে সেবা মূলক এই কর্মসূচি সীমান্ত এলাকার এ জনপদকে বাঁচাতে এগিয়ে এসেছেন।
সে কারণে এ সংগঠনের কর্মসূচিতে
এলাকায় ব্যাপক সাড়া জেগেছে। কর্মসূচি চলমান থাকবে।