শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে পাহাড় খেকোদের বেপরোয়া তৎপরতার বিরুদ্ধে নবাগত ইউএনও'র অভিযান শুরু

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জুড়ে পাহাড়খেকোদের বেপরোয়া 
তৎপরতার খবর জেনে নবাগত ইউএনও'র এনামুল হাসান এ সব রুখতে অভিযান  শুরু করেছেন। তার যোগদানের পর এই প্রথম পাহাড় কাটা নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিস সুত্র মতে,গোপনে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটে যান উপজেলা সোনাইছড়িতে। ইউনিয়নের নন্নাকাটায়। সেখানে স্বচক্ষে প্রত্যক্ষ করে  আইগ্যা মো মার্মা নামক এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

শনিবার বিকেল ৪ টার অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার দায়ে  অভিযুক্ত সেই ব্যাক্তিকে এ জরিমানা করেন তিনি।
এতে ঘটানাস্থলে থাকা ট্রাক ড্রাইভার পালিয়ে যায় সে কারণে চালককে আটক সম্ভব হয়নি। 
এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এনামুল হাসান। 
থানার পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এদিকে বিভিন্ন সূত্রে আরো জানা যায়,
উপজেলার ঘুমধুম ইউনিয়নের অন্তত বেশ কয়েক টি স্পটে পাহাড় ও মাটি কাটার ঘটনা ঘটে চলছে।

বাইশারীতে চলছে তার সমপরিমান।
সোনাইছড়িতেও। এভাবে উপজেলার বিভিন্ন স্থানে এভাবে পাহাড় ও মাটি কাটার ঘটনার কথা শুনে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেন। আর শুরু করেন 
অভিযান। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন,পরিবেশ রক্ষায় কারও ছাড় নেই। অবৈধভাবে পাহাড় কাটা,মাটিকাটা,বনউজাড় ও বালু উত্তোলন করা যাবে না। কেউ আইন অমান্য করলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ রক্ষায় ও মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL