শিরোনামঃ

ঘুমধুম সীমান্তে শূণ্যরেখায় না যেতে উঠান বৈঠক করলেন ইউএনও নাইক্ষ্যংছড়ি

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ঘুমধুম বৌদ্ধবিহারে। 
।মঙ্গলবার (৯ জুন)  সকাল ১১ টায় অনুষ্ঠিত বৈঠকে  স্খানীয় বিজিবি,ঘুমধুম ইউনিয়নের প্রশাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক ঘুমধুমবাসী উপস্থিত ছিলেন। এতে সাম্প্রতিক সময়ে ল্যান্ডমাইন বিস্ফোরণের প্রাণহানির বিষয়ে সবাইকে সচেতন ও নিরাপদে থেকে কৃষিকাজ করার বিষয়ে জোর দেয়া হয়। শূন্যরেখায় না যাবার পরামর্শ দেয়া হয়। মাদক ও চোরাকারবারে যেন কেউ না জড়ায় কঠোরভাবে দিকনির্দেশনা প্রদান করা হয।
এ ছাড়া নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয় এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
 এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন
নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।  
 ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান অফিসার রিমন রুদ্রের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় বিজিবি,গণ্যমান্যব্যক্তিবর্গ ও স্থানীয় পাহাড়ি-বাঙালি সবাই উপস্থিত ছিলেন। 
উপস্থিত কয়েকজন গ্রামবাসী জানান,
এ উঠান বৈঠক পুরো এলাকায় ব্যাপক সাঁড়া পড়েছে। নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান 
এখানে যোগদানের পর বেশ কয়েকটি মানবিক ও সচেতনতামূলক সভা করেছেন। তন্মধ্যে ঘুমধুম সীমান্তে ২ সপ্তাহে ৫ জনের প্রাণহানির ঘটনাস্থলের অদূরে ১০ গ্রামের মানুষকে ডেকে তিনি উঠান বৈঠক করেন। এতে সাধারণ মানুষ 
তার কথা মনোযোগ দিয়ে শুনেন। এবং তাকে সাধুবাদ দেন। কারণ এ ধরণের উঠান বৈঠকের ঘটনা এটাই প্রথম।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL