শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে বর্মীগরু পাচারকারীদের সংঘর্ষ-গোলাগুলি,অস্ত্রসহ আটক-২

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্মীগরু পাচারকারী ২ পক্ষের সংঘর্ষ-গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একপক্ষ অপর পক্ষের ২ জনকে মারধর করে  ১ টি  অস্ত্রসহ ধৃত করে পুলিশে দেয়।

ঘটনাটি ঘটেছে, রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাইশারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের চাইল্লাতলী এলাকায়।


বিষয়টি নিশ্চিত করেন,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম। 
তিনি বলেন,তিনি শুনেছেন বার্মিজ গরু পাচারে আধিপত্য বিস্তার নিয়ে চাইল্লাতলীর  অদুরে পাহাড়ে দু'চোরাকারবারী ও পাচারকারীদের মধ্যে বাকবিতন্ড হয়। 
পরে গোলাগুলির ঘটনা ঘটে। আরো পরে শক্তিশালী পক্ষটি অধিকতর দুর্বল পক্ষটিতে ধরে মারধর করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানান,মারধরে করে যে দুই জনকে পুলিশে দেয় তারা হলো:মোহাম্মদ কলিমউল্লাহ (২৯)।  সে বাইশারীর মৃত মো  ইসহাকের ছেলে। অপর মো:হারুণ( ২৭) । সে ও বাইশারীর মো:শফির ছেলে। 

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম,ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে জনতার হাতে আটক ২ জনকে ১ টি দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করেন তিনি।
এখন তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে। 

এদিকে স্খানীয়রা জানান,করিম উল্লাহ 
বাইশারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। সে দীর্ঘ দিন অস্ত্র-শস্ত্রে সজ্জিত  হয়ে বর্মি গরু ও অন্যান্য মালামাল পাচারে 
পাহারা দিয়ে চাঁদা নিয়ে আসছিল। সে পুরো বাইশারীর মূর্তিমান আতংক। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL