বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগানের ৩ শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
বুধবার (২২ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম বান্টু'র রাবার বাগানের স্টাফ ঘর থেকে তাদের অপহরন করে সন্ত্রাসীরা।
অপহরণের শিকার শ্রমিকরা হলো: এনামুল হক, মোহাম্মদ হাসান এবং নুরুল ইসলাম। এদের বয়স ২৪ থেকে ২৮ বছর। এরা তিনজনই কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা বলে জানা যায়।
তারা রাবার বাগানে পরিবার পরিজন নিযে থাকতো। কাজ করতো। যাদের সংখ্যা ৫ জন। তাদের মধ্যে ৩ জনকে অপহরণ করা হয়।
বাগান মালিক জানায়, অপহৃতরা গত ২/৩ বছর ধরে বাইশারীর ২৮০নং আলীক্ষ্যং মৌজাস্থ গর্জই খালের লেদুর মুখ নামক তার রাবার বাগানে শ্রমিক হিসেবে কর্মরত আছে। তারা একেবারেই সাধারণ মানুষ।
তাদের উদ্ধারে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। অপহৃতের কাছ থেকে ১০ ঘন্টা পেরিয়ে গেলেও মুক্তিপণ দাবী করেনি অপহরণকারী চক্র।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান,ঘটনা তিনি শুনেছেন। তবে সত্যতা পাওয়া যাবে চাঁদা দাবী করলে, অথবা উদ্ধার হলে।
স্থানীয়রা জানান,এখন শ্রমিক সংকটে রাবার শিল্প। সে কারণে শ্রমিক সংগ্রহ করা কঠিন। কারণ এখানে অপহরণকারী চক্র দীর্ঘদিন মুক্তিপণ নিয়ে ঝামেলা করছিল।
তারা আরো জানান,এ পর্যায়ে বাইশারীর আলিক্ষ্যং মৌজার পুলিশ ক্যাম্পের আশপাশে ছাগলখাইয়ার মতো সেনা ক্যাম্প দাবী করেন তারা। কারণ
বাইশারীর পাহাড় এখন অরক্ষিত। সেনা ক্যাম্প স্থাপন ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব।