শিরোনামঃ

সদ্য প্রকাশিত রেজাল্ট নিয়ে উপজেলা প্রশাসনের সভায় এমপি

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

সদ্য প্রকাশিত এসএসসি, দাখিল এবং সমমান পরীক্ষার রেজাল্ট নিয়ে উপজেলা প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিয় সভায় এমপি আলমগীর ফরদ। 

‎বুধবার (১২ আগস্ট) কক্সবাজারে মহেশখালী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং দ্বীপ উপজেলারয় শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- ০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানান দেন- যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় ঘটেছে বা অসন্তোষজনক! সেগুলোর ওপর বিশেষ নজরদারি ও তদারকি চালানো হবে। একই সাথে শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস্ত করেন।

‎​মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের পিএস ও ছাত্রনেতা তারেক জুয়েল।

‎​সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ফলাফল পর্যালোচনার পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি, শ্রেণীকক্ষে যথাযথভাবে  পাঠদানের পরিবেশ নিশ্চিতকরণ এবং ফল বিপর্যয় রোধ এবং আগামীতে প্রত্যাশিত ফলাফলের জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের সর্বদা সচেষ্ট থাকা নিয়ে মতবিনিময় সভার মূল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL