রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকারি সেবার মান বৃদ্ধি ও উপজেলা প্রশাসনকে আধুনিকায়নের লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে নতুন ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান মহোদয়।
বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান উপস্থিত থেকে কর্মকর্তাদের হাতে এসব ডিভাইস তুলে দেন।
জানা যায়, অফিসের কার্যক্রমকে গতিশীল ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর করতে "বৈচিত্র বিডি"র মাধ্যমে এসব ডিভাইস ক্রয় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান মহোদয় বলেন, বাঘাইছড়ি উপজেলা প্রশাসনকে স্মার্ট প্রশাসনে রূপান্তরের চেষ্টা করছি। নতুন প্রযুক্তির এই ডিভাইসগুলো ব্যবহারের মাধ্যমে অফিসের কাজের গতি বাড়বে, স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সর্বোপরি সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত সেবা পাবে।
তিনি আরও বলেন,একটি আধুনিক অফিস মানেই জনগণের ভোগান্তি কমানো। আমাদের লক্ষ্য হলো প্রতিটি সেবা প্রার্থীকে হয়রানি ছাড়াই ঘরে ফেরানো।