শিরোনামঃ

দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সালাউদ্দীন শাহিন
ছবি: সালাউদ্দীন শাহিন

জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য ও বাঘাইছড়ি উপজেলা যুবদলের সুসংগঠক নাহিদুল আলম-এর শুভ জন্মদিন।

দিবসটি উপলক্ষে আজ বাঘাইছড়ি উপজেলায় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। কেক কাটা ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বক্তারা বলেন, নাহিদুল আলম একজন আদর্শিক ছাত্রনেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার ত্যাগ ও অবদান অনস্বীকার্য। তিনি সবসময় গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার। তার মতো নেতৃত্বই আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখায়।

নাহিদুল আলম বলেন, আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার পথ চলার প্রেরণা। আমি সবসময় জনগণের পাশে থেকে দলের জন্য কাজ করে যেতে চাই। সকলের কাছে আমার জন্য দোয়া চাই।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL