শিরোনামঃ

বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালাউদ্দিন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সালাউদ্দীন শাহিন
ছবি: সালাউদ্দীন শাহিন

রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে বাঘাইছড়ি উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপন তালুকদার দিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং রাঙামাটি পৌর বিএনপির সভাপতি জনাব এস এম শফিউল আজম। এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব ওমর আলী এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রহমতুল্লাহ খাজা।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ইউনিটগুলোকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL